×

খেলা

৪০ কোটি ফলোয়ারের মাইলফলক, উচ্ছ্বসিত রোনালদো (ভিডিও)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫১ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন তাকে অনুসরণ করে থাকে ৪০ কোটি ভক্ত। নিজের এমন জনপ্রিয়তায় উচ্ছ্বসিত বিশ্বের অন্যতম শীর্ষ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গত ছয় মাসে মেসির অনুসারী ৬ কোটি বেড়েছে, ওদিকে রোনালদোর অনুসারী বেড়েছে ৮ কোটির বেশি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রোনালদোর অনুসারী সংখ্যা ৪০ কোটি ৪০ লাখ। ৪০ কোটির মাইলফলক রোনালদো ছুঁয়েছেন ৮ ফেব্রুয়ারি। সেই মাইলফলক স্পর্শ করার আনন্দে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও পোস্ট করেছেন রোনালদো।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সিআর সেভেন খ্যাত এই ফুটবলার ফেসবুক লাইভে এসে বলেন, কী অপূর্ব এই সংখ্যা, ৪০ কোটি। আমি তো এখন ‘ভো’ শব্দ করতেই পারি। এটা আমার জন্য খুবই চমৎকার মুহূর্ত। আপনারা ছাড়া এমন সম্ভব হতো না। আমার হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে ভালোবাসা জানাই। আপনারা সব সময় আমার সঙ্গে থাকবেন। আমি আপনাদের সঙ্গে আমার জীবন এবং সবকিছুই ভাগাভাগি করে নেব। আপনারাই এর জন্য যোগ্য মানুষ। আপনাদেরকে ধন্যবাদ।

   

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App