×

খেলা

ওয়াকার ইউনুসের রেকর্ড ভাঙলেন হাসান আলী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৭, ০৩:৩২ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিজের জাত চিনিয়েছিলেন হাসান আলী। ভারতের বিপক্ষে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এবার স্বদেশী ওয়াকার ইউনুসের রেকর্ড ভেঙে দিয়েছেন এই তরুণ বোলার। গতকাল আবুধাবিতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৩৪ রানে ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়েছেন ২০৮-এ। তাতে ২৪তম ওয়ানডেতে ৫১ উইকেট হলো হাসান আলীর, যা পাকিস্তানিদের মধ্যে দ্রুততম। এর আগে ২৭ ম্যাচে ৫০ উইকেটের রেকর্ডটা ছিল ওয়াকার ইউনুসের। এদিকে ২০১৭ সালে সবচেয়ে বেশি উইকেট শিকারীদের তালিকায় এককভাবে শীর্ষে উঠে এসেছেন হাসান আলী। চলতি বছর মাত্র ১৭ ওয়ানডেতে নিয়েছেন ৪১ উইকেট। এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন ভারতের জাসপ্রিত বুমরাহ (২৯ উইকেট), ইংল্যান্ডের লিয়াম প্লাঙ্কেট (৩৬ উইকেট), আফগানিস্তানের রশিদ খান (৩৬ উইকেট) ও দক্ষিণ আফ্রিকার কাগিসু রাবাদাকে (২৬ উইকেট)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App