×

খেলা

মাত্র ২৫ বছরেই অবসর ঘোষণা বিশ্বসেরা নারী টেনিস তারকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ১০:৫৯ এএম

মাত্র ২৫ বছরেই অবসর ঘোষণা বিশ্বসেরা নারী টেনিস তারকার

অ্যাশলে বার্টি

টেনিস বিশ্বকে চমকে দিয়ে হঠাৎ করেই মাত্র ২৫ বছর বয়সে অবসর ঘোষণা করে বসলেন অ্যাশলে বার্টি। তাও সিংহাসনে বসে থাকাকালীন। বিশ্বের ১ নম্বর টেনিস প্লেয়ার এখন অ্যাশ বার্টি। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনও জেতেন তিনি। তাও ৪৪ বছর পর কোনও অস্ট্রেলীয় প্লেয়ার হিসেবে এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হন তিনি। কেরিয়ারের মধ্য গগনে থাকার সময়েই কেন তিনি অবসর ঘোষণা করলেন, তা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।

ইনস্টগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন অজি তারকা। তিনি সেই ভিডিওতে বলেছেন, ‘দিনটি আমার জন্য খুবই কঠিন এবং আবেগে ভরা। কারণ আমি টেনিস থেকে অবসর ঘোষণা করছি। আমি নিশ্চিত ছিলাম না কীভাবে এই খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই আমি আমার ভালো বন্ধু @caseydellacqua কে আমাকে সাহায্য করতে বলেছি। এই খেলাটি আমাকে যা দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ এবং গর্বিত এবং পরিপূর্ণ বোধ করছি। যারা আমাকে এত দিন ধরে সমর্থন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। সকলের সঙ্গে যে স্মৃতি তৈরি হয়েছে, তার জন্য আমি সব সময়ে কৃতজ্ঞ থাকব। আগামীকাল আমার প্রেস কনফারেন্সে আরও কিছু বলার রয়েছে।’ প্রসঙ্গত বৃহস্পতিবার অ্যাশ বার্টির সাংবাদিক সম্মেলন করা কথা রয়েছে।

বার্টি ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন এবং ২০২১-এ উইম্বলডন শিরোপা জেতে। আর এই বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন না পাওয়ার আক্ষেপও পূরণ করে নেন।

ডব্লিউটিএ মাত্র ২৫ বছরের অ্যাশ বার্টির অবসর নেওয়ার সিদ্ধান্তকে নিশ্চিত করেছে। তারা এক বিবৃতিতে লিখেছে, ‘বর্তমান ডব্লিউটিএ বিশ্বের এক নম্বর অ্যাশলে বার্টি একটি অসাধারণ কেরিয়ারের পর আজ (বুধবার) পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা করেছেন।’

 
View this post on Instagram
 

A post shared by Ash Barty (@ashbarty)

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App