×

খেলা

বুমরার ৫ উইকেটেও শেষ রক্ষা হলো না মুম্বইয়ের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২২, ১২:১৯ পিএম

বুমরার ৫ উইকেটেও শেষ রক্ষা হলো না মুম্বইয়ের

বুমরার জাদুকরী বোলিংয়ের পরও ম্যাচ জিততে পারেনি মুম্বাই

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েও শেষ রক্ষা হলো না মুম্বই ইন্ডিয়ান্সের। বুমরার বিধ্বংসী স্পেলের পরও অবশ্য আসর জুড়ে ধুঁকতে থাকা তার দল জয়ের দেখা পায়নি। কলকাতার বিপক্ষে পাঁচ বারের শিরোপাজয়ীরা হেরে গেছে ৫২ রানে।

৪ ওভার বোলিং করে মাত্র ১০ রান খরচায় ৫ উইকেট তুলে নিয়েছেন বুমরা। নিজের বোলিং কোটার শেষ দুই ওভারে মাত্র ১ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন এই ডানহাতি পেসার। অবশ্য ধ্বংসযজ্ঞের শুরুটা করেছিলেন কলকাতা ইনিংসের ১৫তম ওভারে। নিজের দ্বিতীয় ওভার করতে এসে দ্বিতীয় বলেই কলকাতার আন্দ্রে রাসেলকে পোলার্ডের ক্যাচ বানিয়ে ফেরান বুমরা।

এবারের আসরের সেরা বোলিং ফিগার অর্জনের পথে সবগুলো উইকেটই শর্টার লেংথের বলে তুলে নিয়েছেন বুমরা। টি-টোয়েন্টিতে এর আগে শুধু এই লেংথে বোলিং করে কেউ পাঁচ উইকেট তুলে নিতে পারেনি। তবে তার এই জাদুকরী বোলিংয়ের পরও ম্যাচ জিততে পারেনি মুম্বাই।

ব্যাটিং ব্যর্থতায় ১৬৬ রান তাড়া করতে নেমে গুঁটিয়ে গেছে ১১৩ রানে। এবারের আসরে ১১ ম্যাচে এটি মুম্বাইয়ের নবম পরাজয়। ম্যাচের পর তার বোলিংয়ের প্রশংসায় মেতে উঠেছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। রবি শাস্ত্রী টুইট করেছেন, ‘বুমরা দেখাচ্ছেন আসল বস কে। আশা করি, তরুণরা দেখছে।

এবারের আসরে বুমরার বোলিংয়ের ধার কমে যাওয়া নিয়ে যারা সমালোচনা মুখর হয়েছিলেন এই পারফরম্যান্সের পর তাদের পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যুবরাজ সিং, দুঃখিত, বুমরা প্রসঙ্গে আপনারা কি যেন বলছিলেন? ফর্মে উপর-নিচ হতে পারে, তবে বুমরা একজন জাত ক্রিকেটার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App