×

খেলা

তামিম ও জয়ের হাফ সেঞ্চুরিতে এগোচ্ছে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২২, ১০:৩৪ এএম

তামিম ও জয়ের হাফ সেঞ্চুরিতে এগোচ্ছে বাংলাদেশ

চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে হাফসেঞ্চুরি তুলে উচ্ছ্বসিত তামিম ও জয়

ব্যাট হাতে শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিংয়ে ব্যাটে ভালোই জবাব দিচ্ছেন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। টেস্ট ক্যারিয়ারে তামিম ৩২তম হাফসেঞ্চুরি ও জয় দ্বিতীয় হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। তাদের ব্যাটে ভর করে বদ রানের পথে বাংলাদেশ। তামিম ১০টি চার হাঁকিয়ে ৮৪ রান ও জয়  ৮টি চার হাঁকিয়ে ৫৭ রানে অপরাজিত।

মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ১১টায় এই রিপোর্ট লেখা পযন্ত ৪৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৫২ রান। টাইগাররা এখনো ২৪৫ রানে পিছিয়ে আছে।

এদিন তামিম-জয় ব্যাট হাতে বড় সংগ্রহের দিকে এগোবে তা নতুন করে কিছু বলার নেই। তাছাড়া চট্টগ্রামের ছেলে তামিম ঘরের মাঠে গর্জে ওঠবে এটাই প্রত্যাশা ভক্তদের।

এছাড়া রেকর্ডবুকে নিজের নাম লেখানো যে কোনো ক্রিকেটারের জন্য বিশেষ এক মুহূর্ত। তা যদি নিজের ঘরের মাঠে হয় তাহলে সেই আনন্দ অধিকতর স্মরণীয় হয়ে থাকে। শ্রীলঙ্কার বিপক্ষে এমনই এক স্মরণীয় মুহূর্তের জন্য অপেক্ষা করছে তামিমসহ পুরো চট্টগ্রামবাসী।

টেস্ট ক্যারিয়ারে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে তামিমের প্রয়োজন ১১৭ রান।

সোমবার (১৬ মে) লঙ্কান বোলারদের মনোবল ভেঙে দিতে তামিম-জয় ব্যাট হাতে  হাঁকিয়েছেন ৯টি বাউন্ডারি। যেখানে চারটি ৪ মেরেছেন তামিম। ৪ চারের সাহায্যে ৬৭.৩১ স্ট্রাইক রেটে ৫২ বলে ৩৫ রান নিয়ে প্রথমদিন শেষ করেছেন তিনি। মঙ্গলবার তৃতীয় দিনের শুরু থেকে আরো সতর্কতা অবলম্বন করেই খেলার চেষ্টা করবেন। সোমবার নামের পাশে ৩৫ রান যোগ করার সুবাদে টেস্ট ক্যারিয়ারে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে তার প্রয়োজন মাত্র ১১৭ রান। সাগরিকার এই উইকেটে একটু দেখেশুনে খেললে নামের পাশে আরো শতরান করা বেশ একটা কষ্টসাধ্য নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App