×

খেলা

আইপিএলে কলকাতার বিদায়, শেষ চারে লখনৌ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২২, ০৯:৫৩ এএম

আইপিএলে কলকাতার বিদায়, শেষ চারে লখনৌ

প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল কলকাতা

আইপিএল ২০২২-এর প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের লড়াইয়ে কমলো প্রতিদ্বন্দ্বীর সংখ্যা। কেকেআরের বিদায়ে আপাতত স্বস্তির নিঃশ্বাস দিল্লি ও আরসিবি শিবিরে।

কলকাতাকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফে জায়গা করে নেয় লখনৌ সুপার জায়ান্টস। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। যদিও প্রথম দুইয়ে থাকা নিশ্চিত নয় সুপার জায়ান্টসের। রাজস্থান শেষ ম্যাচে চেন্নাইকে হারালে তারাও পৌঁছে যাবে ১৮ পয়েন্টে। স্যামসনদের নেট রান-রেট ভালো হওয়ায় তারা তখন দ্বিতীয় স্থানে উঠে আসবে। সেক্ষেত্রে লখনৌকে তৃতীয় দল হিসেবে এলিমিনেটরে মাঠে নামতে হতে পারে। তবে রাজস্থান শেষ ম্যাচে হারলে লখনৌ দ্বিতীয় দল হিসেবে প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে গুজরাটের বিরুদ্ধে।

হিন্দুস্তান টাইমস জানায়, রাজস্থান শেষ ম্যাচে হারলে তাদের সংগ্রহে থাকবে ১৬ পয়েন্ট। সেক্ষেত্রে আরসিবি শেষ ম্যাচে গুজরাটকে হারালে এবং দিল্লি শেষ ম্যাচে মুম্বাইকে হারালে তারাও ১৬ পয়েন্টে পৌঁছবে। তিন দলের মধ্যে ২ দল তখন রান-রেটের নিরিখে প্লে-অফে যাবে। সেক্ষেত্রে আরসিবির ছিটকে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কেননা তাদের রান-রেট বাকিদের থেকে খারাপ। সুতরাং, নিতান্ত ভরাডুবির মুখে না পড়লে রাজস্থান প্লে-অফে চলে যাবে ম্যাচ হেরেও।

আরসিবি তাদের শেষ ম্যাচে গুজরাটের কাছে হারলে রাজস্থান জিতুক-হারুক প্লে-অফে যাবেই। দিল্লি তখন মুম্বাইকে হারালে তারা ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফের টিকিট পাবে।

আরসিবি ও দিল্লি দু'দলই নিজেদের শেষ ম্যাচ হারলে তারা ১৪ পয়েন্টেই দাঁড়িয়ে থাকবে। পাঞ্জাব বনাম হায়দরাবাদ ম্যাচের জয়ী দলও ১৪ পয়েন্টে পৌঁছে যাবে। তখন তিন দলের মধ্য থেকে কোনও এক দল প্লে-অফে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App