×

খেলা

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, তাসকিন নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ০৭:৩৫ পিএম

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, তাসকিন নেই

ছবি: বিসিবি

বৃষ্টির বাধা ছিল প্রথম ওয়ানডে ম্যাচে। তবে দ্বিতীয় ম্যাচের আগে উজ্জ্বল রোদ আর ঝকঝকে আকাশ। এমন ম্যাচে গায়ানায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

গায়নার উইকেট-কন্ডিশন অনুযায়ী বলা হচ্ছে, টস জিতলে ম্যাচ অর্ধেক পক্ষে চলে আসে। প্রথম ম্যাচেও শুরুতে বোলিং করেছে জিতেছে বাংলাদেশ।

দ্বিতীয় এই ওয়ানডে ম্যাচে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদকে বাদ দিয়ে নেয়া হলো স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে।

ওয়েস্ট ইন্ডিজ দলে এসেছে দুই পরিবর্তন। পেস আক্রমণ বদলে ফেলেছে দলটি। জেইডেন সিলস ও অ্যান্ডারসন ফিলিপসের জায়গায় দলটি আলজারি জোসেপ ও কেমো পলকে দলে নিয়েছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসাইন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইল মেয়ার্স, শেই হোপ, সামারাহ ব্রুক, ব্রেন্ডন কিং, নিকোলস পুরান, রোভম্যান পাওয়েল, কেমো পল, রোমারিও শেইফার্ড, আকিল হোসাইন, গুডাকেশ মতি, আলজারি জোসেপ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App