×

খেলা

চুক্তি বাতিল করে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চান রোনালদো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২২, ০৯:১৫ এএম

চুক্তি বাতিল করে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো। এমনটাই দাবি করছে ডেইলি মেইল। তারা জানিয়েছে, ম্যানইউ কোচ টেন হ্যাগ রোনালদোকে ক্লাব ছাড়তে দিতে চান না। ওদিকে চ্যাম্পিয়ন্স লিগের রাজা খ্যাত সিআরসেভেন খেলতে চান ইউরোপ সেরার লড়াইয়ে।

পর্তুগিজ এই তারকাকে দলে ভেড়াতে এর আগে চেলসি, বায়ার্ন মিউনিখ ও পিএসজি নাম শোনা গেলেও এখন পর্যন্ত অ্যাথলেটিকো মাদ্রিদে যাওয়ার সম্ভাবনাই শুধু টিকে আছে। তবে প্রায় ৩০ মিলিয়ন ইউরো দিয়ে তাকে কিনে বছরে আরও অন্তত ৫০ মিলিয়ন ইউরো বেতন দেয়া ক্লাবটির পক্ষে সম্ভবপর নয়।

আর সেই কারণেই তিনি ফ্রি এজেন্ট হতে চান বলে ধারণা করা হচ্ছে। তবে দলবদলের খবরের পাশাপাশি নতুন করে আরেকটি বিতর্কের সূত্রপাত করেছেন রোনালদো। প্রাক মৌসুম প্রীতি ম্যাচে রায়ো ভায়োকানোর বিপক্ষে প্রথমার্ধ শেষে তাকে বদলি হিসেবে তুলে নেয়া হয়। এরপর কোচকে কিছু না জানিয়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে যান তিনি।

এ ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে, ম্যানইউতে সুখ পাচ্ছেন না পর্তুগিজ তারকা রোনালদো। তার সঙ্গে ম্যানইউয়ের এক মৌসুমের চুক্তি আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার

পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার

পদ টিকিয়ে রাখতে ট্রাম্পের দ্বারস্থ ফিফা সভাপতি ইনফান্তিনো

পদ টিকিয়ে রাখতে ট্রাম্পের দ্বারস্থ ফিফা সভাপতি ইনফান্তিনো

সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে

প্রশ্ন প্রতিমন্ত্রী নুরের সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App