×

খেলা

মাইলফলক ছোঁয়ার জন্য তামিমের দরকার ৫৭ রান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২২, ১২:৫৮ পিএম

মাইলফলক ছোঁয়ার জন্য তামিম ইকবালের দরকার ৫৭ রান। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে আট হাজার রানের ক্লাবে নাম লেখাবেন তিনি।

শুক্রবার (৫ আগস্ট) হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এই সিরিজে ৫৭ রান করতে পারলেই, বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আট হাজার রান পূর্ণ হবে তামিমের।

তামিমের রানের ঝুলিতে এ পর্যন্ত রয়েছে ২২৮টি ম্যাচ ও ২২৬ ইনিংসে সাত হাজার ৯৪৩ রান। এর মধ্যে রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ৫৩টি হাফ সেঞ্চুরি। তার ব্যাটিং পয়েন্ট গড় ৩৬ দশমিক ৯৪।

২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় তামিমের। তামিমের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ২২১ ম্যাচে ২০৯ ইনিংসে ছয় হাজার ৭৫৫ রান আছে সাকিবের। তৃতীয় স্থানে আছেন মুশফিকুর রহীম। ২৩৩ ম্যাচে ২১৮ ইনিংসে ছয় হাজার ৬৯৭ রান করেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর যা বললেন ওয়াংচুক

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর যা বললেন ওয়াংচুক

‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি’

মির্জা ফখরুল ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি’

হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যু

হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যু

৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করেছে বিজিবি

ফেনী সীমান্ত ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করেছে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App