×

খেলা

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ০৮:৩২ এএম

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল ভারত

ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ৫৯ রানে জয় নিশ্চিত করেছে ভারত। এর মধ্য দিয়ে ফ্লোরিডার প্রথম ম্যাচ জিতে সিরিজে ৩-১ ব্যাবধানে এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও জয় নিশ্চিত করলেন রোহিত শর্মার বাহিনী। ভারতের ১৯১ রানের জবাবে ক্যারিবীয়দের সংগ্রহ ১৩২ রান।

টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরান। রোহিতরা করেন ৫ উইকেটে ১৯১ রান। মাত্র ১৬ বলে দুটি চার এবং তিনটি ছয়ের সাহায্যে ৩৩ রান করলেন ভারত অধিনায়ক। অন্য ওপেনার সূর্যকুমার যাদবের ব্যাট থেকে এল ১৪ বলে ২৪ রান। তিনি একটি চার এবং দুটি ছয় মেরেছেন। এ দিন শ্রেয়স আয়ারের পরিবর্তে প্রথম একাদশে আসেন দীপক হুডা। তিন নম্বরে নেমে তিনি করলেন ১৯ বলে ২১। উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পান্থ খেললেন ৩১ বলে ৪৪ রানের আগ্রাসী ইনিংস। ছয়টি চার দিয়ে সাজানো তার ইনিংস। ২৩ বলে ৩০ রান করে অপরাজিত থাকলেন সঞ্জু স্যামসন। তবে রান পেলেন না দীনেশ কার্তিক (৯ বলে ৬)। ৮ বলে ২০ রান করে শেষ পর্যন্ত সঞ্জুর সঙ্গে উইকেটে ছিলেন অপরাজিত অক্ষর পটেল। খবর আনন্দবাজার পত্রিকার।

নিয়মিত উইকেট হারালেও ভারতীয় ব্যাটাররা রান তোলার গতি কমাননি। বরং শুরু থেকে শেষ পর্যন্ত আগ্রাসী ব্যাটিং করলেন তারা। ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার আলজারি জোসেফ ২৯ রান দিয়ে ২ উইকেট নিলেন। ওবেদ ম্যাককয় ২ উইকেট নিলেও খরচ করলেন ৬৬ রান। ২৮ রানে ১ উইকেট আকেল হোসেনের।

জবাবে ১৯.১ ওভারে ১৩২ রানেই শেষ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারালেন পুরানরা। কোনো ক্যারিবীয় ব্যাটারই এ দিন ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারলেন না। দুই ওপেনার ব্র্যান্ডন কিং (১৩) এবং কাইল মেয়ার্স (১৪) দ্রুত ফিরলেন। ব্যর্থ তিন নম্বরে নামা ডেভন থমাসও (১)। কিছুটা লড়াই করার চেষ্টা করলেন পুরান এবং রভম্যান পাওয়েল। দুজনের ব্যাট থেকেই এসেছে ২৪ রান। পুরান মারলেন একটি চার এবং তিনটি ছয়। পাওয়েলের ইনিংসে ছিল একটি চার এবং দুটি ছয়। ওয়েস্ট ইন্ডিজের বাকি ব্যাটসম্যানরাও দলকে জেতানোর মতো খেলতে পারলেন না। শিমরন হেটমেয়ার (১৯ বলে ১৯ রান) কিছুটা চেষ্টা করলেও তা যথেষ্ট ছিলো না।

ক্যারিবীয়দের ব্যাটিং ভরাডুবির মধ্যেও প্রচুর রান দিলেন অক্ষর প্যাটেল। না হলে আরও বড় ব্যাবধানে জিততে পারত ভারত। ২ উইকেট নিলেও ৩ ওভার বল করে দিলেন ৪০ রান। ২৭ রান দিয়ে ২ উইকেট নিলেন রবি বিষ্ণোই। এ দিন ভারতের সফলতম বোলার অর্শদীপ সিংহ ১২ রানে দিয়ে নিলেন ৩ উইকেট। ভালো বোলিং করলেন আবেশ খানও। তিনি ১৭ রান দিয়ে নিলেন ২ উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App