×

খেলা

আন্তর্জাতিক ফুটবলে ভারতকে নিষিদ্ধ করল ফিফা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২২, ০৮:৪৫ এএম

আন্তর্জাতিক ফুটবলে ভারতকে নিষিদ্ধ করল ফিফা

প্রতীকী ছবি

ফুটবল ম্যাচে তৃতীয় পক্ষের প্রভাব খাটানোর জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফার এ নিষেধাজ্ঞার ফলে আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপও আপাতত স্থগিত করা হয়েছে। শিগগিরই এই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গৃহীত হবে বলে অবহিত করেছে ফিফা। খবর ইয়ননিউজ, এনডিটিভি ও ডয়চে ভেলের। দেখুন : ফিফার টুইটার ঘোষণা তবে এ নিষেধাজ্ঞা থেকে মুক্তির পথও বলে দেয়া হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, এআইএফএফের দৈনন্দিন কার্যক্রমের পূর্ণ নিয়ন্ত্রণ সংস্থাটির প্রশাসনের নিয়ন্ত্রণে আনতে একটি প্রশাসনিক কমিটি গঠন করতে হবে। এআইএফএফের বর্তমান নির্বাহী কমিটির সব ক্ষমতা সেই প্রশাসনিক কমিটিকে দিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালে ৫ লাখ ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

নেপালে ৫ লাখ ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

রাজধানীর যেসব এলাকায় আজ সভা-সমাবেশ নিষিদ্ধ

রাজধানীর যেসব এলাকায় আজ সভা-সমাবেশ নিষিদ্ধ

বন্যায় বিপর্যস্ত নেপাল, ছবিতে ভয়াবহ দৃশ্য

বন্যায় বিপর্যস্ত নেপাল, ছবিতে ভয়াবহ দৃশ্য

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১২

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App