×

খেলা

করোনায় আক্রান্ত রাহুল দ্রাবিড়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ১১:৩৩ এএম

করোনায় আক্রান্ত রাহুল দ্রাবিড়

ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়। ফাইল ছবি

ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড় করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে এশিয়া কাপে তার দলে থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে বোর্ড এখনও তেমন কিছু জানায়নি।

আগামী ২৭ আগস্ট থেকে টি-টোয়েন্টি এশিয়া কাপ শুরু হবে। ২৮ আগস্ট পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। এ ম্যাচে দ্রাবিড়কে দলে চান রোহিত শর্মা, বিরাট কোহলিরা। খবর আনন্দবাজার পত্রিকার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপে দলগুলোর কাছে নিজেদের পরীক্ষা করে নেয়ার সুযোগ রয়েছে। এবারের এশিয়া কাপ সেই কারণেই টি-টোয়েন্টি ফরমেটে হবে। এশিয়া কাপের আগে সেই কারণে রোহিত, বিরাটদের বিশ্রাম দিয়েছিল ভারত। দীর্ঘ দিন ধরে রান নেই বিরাটের ব্যাটে। এশিয়া কাপে তাই তার ব্যাটে ভক্তরা রান দেখতে চান।

এদিকে, চোটের কারণে এশিয়া কাপের দলে নেই যশপ্রীত বুমরা। দলে রাখা হয়নি মোহাম্মদ শামিকে। দলে হার্ষল প্যাটেলও। ভারতের পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার। ভারতের এই দলের সঙ্গে দ্রাবিড় যেতে পারবেন কি না সেই দিকেই তাকিয়ে সমর্থকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App