×

খেলা

টপ অর্ডারের ব্যর্থতায় বাংলাদেশের সংগ্রহ ১২৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২২, ০৯:৪১ পিএম

টপ অর্ডারের ব্যর্থতায় বাংলাদেশের সংগ্রহ ১২৭

টাইগারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে ৩ উইকেট নেন আফগান বোলার মুজিব

টপ অর্ডারের ব্যর্থতায় বাংলাদেশের সংগ্রহ ১২৭

সবার ব্যর্থতার মধ্যেও সফল মোসাদ্দেক। তিনি করেন ৪৮ রান। ছবি: সংগৃহীত

কোটি বাঙ্গালির স্বপ্ন এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার (৩০ আগস্ট) আফগানদের বিপক্ষে বাঘের গর্জন দিবে টাইগাররা। সাকিব আল হাসানও নিজের ফেসবুক পোস্টে এই বার্তা দিয়েছিলেন। তবে শারজায় দেখা গেছে পুরো বিপরীত চিত্র। একের পর এক উইকেট বিসর্জন দিয়ে টাইগার ব্যাটাররা ফিরছেন সাজঘরে। রশিদ-মুজিবের ঘূর্ণিতেই দিশেহারা হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ছয় উইকেটের প্রথম তিনটি পেয়েছে মুজিব উর রহমান ও শেষ তিনটি পেয়েছে রশিদ খান। শেষদিকে লাল-সবুজের প্রতিনিধিদের মান অনেকটা রক্ষা করছে তরুন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি ৩১ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রানে থামেছে টাইগারদের ইনিংস।

[caption id="attachment_364868" align="aligncenter" width="700"] টাইগারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে ৩ উইকেট নেন আফগান বোলার মুজিব[/caption]

আফগান স্পিনার মুজিব উর রহমানের ঘূর্ণিতে প্রথমেই টাইগারদের দুই ওপেনার ফিরেন সাজঘরে। ইনিংসের দ্বিতীয় ওভারে ব্যক্তিগত ৬ রানে ব্যাট করতে থাকা নাঈম শেখকে সরাসরি বোল্ড করেন মুজিব। এরপর চতুর্থ ওভারে স্পেলের দ্বিতীয় ওভারের শেষ বলে এনামুল হক বিজয়কে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। এনামুল হক বিজয়কে প্রথমে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে দ্বিতীয় সাফল্য পেয়েছে আফগানরা। আউট হওয়ার আগে ১৪ বলে মাত্র ৫ রান করেছেন এই টাইগার ওপেনার। পরপর দুই উইকেট হারানো চাপ কমাতে আগ্রাসী ব্যাটিং শুরু করে সাকিব। পঞ্চম ওভারে নাভিন উল হককে পরপর দুই বাউন্ডারি হাঁকিয়ে রানের চাকা সচল করেন অধিনায়ক সাকিব আল হাসান। আশার আলো দেখিয়ে তিনিও উইকেটে দাড়াতে পারেননি। পরের ওভারেই ব্যক্তিগত ১১ রানে প্যাভিলিয়নের পথ ধরেছেন। মুজিব উর রহমান তার তৃতীয় ওভারের দ্বিতীয় বলে সরাসরি বোল্ড করে রুখে দেন সাকিবকে।

স্কোরবোর্ডে ৪ রান যোগ করতেই সাজঘরে ফেরার মিছিলে নাম লিখান মুশফিকুর রহিম। এলবিডব্লিউর ফাঁদে ফেলে মুশফিককে ফিরিয়ে ম্যাচে প্রথম উইকেট পান রশিদ খান। সপ্তম ওভারের দ্বিতীয় বলে মুশফিককে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রশিদ খান। এবারেও রিভিউ নিয়ে চতুর্থ সাফল্য পায় আফগানরা। এরপর আফিফ হোসেনকে নিয়ে ২৫ রানের পার্টনারশিপ গড়েন সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদ। ১১তম ওভারে আফিফকেও সাজঘরে ফেরান রশিদ খান। আউট হওয়ার আগে ১৫ বলে ১২ রান করেছেন তিনি। এরপর মোসাদ্দেককে নিয়ে বড় সংগ্রহের পথে যাত্রা শুরু করেন রিয়াদ। যাত্রার প্রথম দিকে মোসাদ্দেকের আউট হওয়ার সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত ছয় হয়েছে সেটি। ক্যাচ নিয়ে ফিল্ডারের পা বাউন্ডারির সঙ্গে লেগে গিয়েছে। তবে ৩৬ রানের পার্টনারশিপ ভাঙ্গেন রিয়াদ নিজেই। রশিদ খানের শেষ ওভারে ওভার বাউন্ডারি হাঁকাতে গিয়ে ইব্রাহিম জাদরানের হাতে তালুবন্দি হন রিয়াদ। মাত্র ১ চারের সাহায্যে ২৭ বলে ২৫ রান করেছেন টাইগারদের সাবেক অধিনায়ক। এরপর মোসাদ্দেক হোসেন সৈকত ও শেখ মাহেদি হাসান দলীয় শতরান পূর্ণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App