×

খেলা

স্টেডিয়ামে প্রেম নিবেদন ক্রিকেটারের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৭ এএম

স্টেডিয়ামে প্রেম নিবেদন ক্রিকেটারের

বুধবার ভারতের বিপক্ষে হারের পর প্রেমিকাকে প্রেম নিবেদন করেন হংকংয়ের এই ক্রিকেটার। ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে পাঁচ উইকেটে হারতে হয়েছে। কিন্তু সেই দুঃখ ভুলে হংকংয়ের কিঞ্চিৎ শাহ প্রেমিকাকে প্রেম নিবেদন করলেন। গ্যালারিতেই আংটি পরিয়ে দিলেন তার হাতে। প্রেমিকাও ‘হ্যাঁ’ বলতে সময় নিলেন না।

বুধবার (৩১ আগস্ট) এশিয়া কাপে খেলতে নেমেছিল ভারত ও হংকং। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল হংকং। বিরাট কোহলী, সূর্যকুমার যাদবের অর্ধশতরানে ভর করে ১৯২ তোলে ভারত। সেই রান তাড়া করতে নেমে হংকং ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে করে ১৫২ রান। ৪০ রানে হারে তারা। খবর আনন্দবাজার পত্রিকার।

ভারতের বিপক্ষে হংকং যে হারবে, সে ব্যাপারে নিশ্চিত ছিলেন সমর্থকেরা। কিন্তু ভারত যে ২০ ওভারে তাদের ১০টি উইকেট তুলতে পারবে না, তা ভাবতে পারেননি অনেকেই। আবেশ খান একাই দিলেন ৫৩ রান। অর্শদীপ সিংহ দেন ৪৪ রান। এই দু’জনের আট ওভারেই হংকং তুলে নেয় ৯৭ রান।

ভারতের বিপক্ষে এই হার যদিও কিঞ্চিতের সিদ্ধান্ত কোনো প্রভাব ফেলেনি। তিনি ম্যাচ শেষ হতেই প্রেম নিবেদন করেন। ম্যাচে ব্যাট হাতে ৩০ রান করেন। ভুবনেশ্বর কুমারের বলে আউট হন তিনি। ২০২১ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের দীপক চহারকে দেখা গিয়েছিল তাঁর প্রেমিকা (এখন স্ত্রী) জয়া ভরদ্বাজকে প্রেম নিবেদন করতে। কিঞ্চিৎ সেটার থেকেই অনুপ্রাণিত হয়েছেন কিনা তা অবশ্য জানা যায়নি।

হংকংয়ের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচ যে জিতবে, সেই দলই পৌঁছে যাবে সুপার ফোরে। শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে কিঞ্চিতরা কোনো চমক দিতে পারেন কিনা সেটাই দেখার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

বিষাক্ত মদ পানে প্রাণ গেল ৯ জনের

বিষাক্ত মদ পানে প্রাণ গেল ৯ জনের

এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যার রহস্য উদঘাটন

এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যার রহস্য উদঘাটন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App