×

খেলা

সুপার ফোরে শ্রীলঙ্কা-আফগানিস্তান মুখোমুখি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২, ১০:৫০ পিএম

সুপার ফোরে শ্রীলঙ্কা-আফগানিস্তান মুখোমুখি

এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারায় আফগানিস্তান। ছবি সংগৃহীত।

শনিবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোরের লড়াই। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি। এর আগে গ্রুপ পর্বে দুই দলের মুখোমুখি দেখায় ৮ উইকেটের জয় পেয়েছিল আফগানিস্তান। গ্রুপ পর্বের নির্ধারিত দুই ম্যাচেই জয় পেয়েছে আফগানরা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে নবী-রশিদরা বাংলাদেশকে হারায় ৭ উইকেটে। অন্যদিকে গ্রুপ পর্বের দুই ম্যাচে একটি করে জয় এবং পরাজয়ের দেখা পায় শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারলেও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে হারায় লঙ্কানরা। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান।

এখন পর্যন্ত মাত্র দুইটি ম্যাচে মুখোমুখি হয় আফগানিস্তান ও শ্রীলঙ্কা। একটি করে ম্যাচ জিতে দুদল। ২০১৬ সালে ১৭ মার্চ ভারতের ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারায় লঙ্কানরা। দ্বিতীয় ম্যাচটি হয় এবারের এশিয়া কাপে। সে ম্যাচে লঙ্কানদের ৮ উইকেটে হারিয়ে প্রতিশোধ তুলে আফগানরা। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আর্ন্তজাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোবনী সে ম্যাচে টস জিতে লঙ্কানদের ব্যাট করতে পাঠায় আফগানিস্তান। ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে শ্রীলঙ্কা। প্রথম ওভারেই দলটির দুই ব্যাটার কুশল মেন্ডিস ও চারিথ আশালাঙ্কার উইকেট তুলে নেন আফগান পেসার ফজল হক ফারুকী। ২ রানে মেন্ডিস ও শূন্যতে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন আশালাঙ্কা। পরের ওভারে এসে আরেক উদ্বোধনী ব্যাটার পাথুম নিশাঙ্কাকে আউট করেন নাভিন উল হক।

২ ওভারে ৫ রানে ৩ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে লঙ্কানরা। টি-টোয়েন্টিতে এর চেয়ে কম রানে কখনো তিন উইকেট হারায়নি দলটি। গত বছরের টি-টোয়েন্টি বিশ^কাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ রান ৩ উইকেট ছিল আগের সর্বনিম্ন। এরপর ৪৪ রানের জুটি গড়েন গুনাতিলাকা ও ভানুকা রাজাপক্ষে। ১৭ বলে ১৭ রান করে মুজিব উর রহমানের বলে গুনাতিলাকা ফিরলে ভাঙে এই জুটি। ৫ চার ও ১ ছক্কায় ২৯ বলে ৩৮ রানের বেশি করতে পারেননি রাজাপক্ষেও। এরপর অলআউট হতেও বেশি সময় লাগেনি শ্রীলঙ্কার। শেষদিকে করুণারত্নের ৩৮ বলে ৩১ রানের ইনিংসে সম্মানজনক সংগ্রহ পায় তারা। তাকেও বোল্ড করে ফেরান ফারুকী। ৩ ওভার ৪ বল হাত ঘুরিয়ে ১ মেডেনসহ ১১ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। ১০৬ রানের লক্ষ্য খেলতে নেমে কোনোরকম বেগ পেতে হয়নি আফগানিস্তানকে। ৮৩ রানের উদ্বোধনী জুটি এনে দেন রহমানউল্লাহ গুরবাজ ও হজরতউল্লাহ জাজাই। ৩ চার ও ৪ ছক্কায় ১৮ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন তিনি। বাকি কাজটা সারেন জাজাই ও ইব্রাহিম জাদরান।

জয়ের দুয়ারে গিয়ে আরেকটি উইকেট হারায় আফগানিস্তান। জাজাইয়ের স্ট্রেইট ড্রাইভ বোলার থিকসানার হাত ছুঁয়ে বেলস ফেলে দিলে রান আউট হয়ে যান ইব্রাহিম জাদরান। তবে শেষ অবধি অপরাজিত থাকেন জাজাই। নাজিবউল্লাহকে নিয়ে বাকিটা সারেন তিনি। ২৮ বলে পাঁচ চার ও এক ছক্কায় তিনি অপরাজিত থাকেন ৩৭ রানে। শ্রীলঙ্কার দেয়া ১০৫ রান আফগানরা পেরিয়ে গেছে ৫৯ বল বাকি থাকতে। শ্রীলঙ্কার বিপক্ষে এর চেয়ে বেশি বল হাতে রেখে জয় আছে কেবল একটি। ২০১৬ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ড জিতেছিল ৬০ বল বাকি রেখে। বল হাতে রেখে আফগানিস্তানের এর চেয়ে বড় জয় আছে একটি। ২০১৭ সালে এই মাঠেই তারা আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেছিল ৭৩ বল বাকি থাকতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App