×

খেলা

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে মুশফিকের অবসর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৭ পিএম

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে মুশফিকের অবসর

মুশফিকুর রহিম। ফাইল ছবি

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। রবিবার (৪ সেপ্টেম্বর) নিজের ভ্যারিফাইড ফেসবুক পেইজ থেকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে মুশফিক লিখেছেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা।’

যদিও ঘরোয়া টি-টোয়েন্টি চালিয়ে যাবেন জানিয়ে মুশফিক লিখেছেন, ‘টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।’

‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ’

দেশের হয়ে টি-টোয়েন্টিতে এখন অবধি ১০২ ম্যাচে মাঠে নেমেছেন মুশফিক। ১৯.৪৮ গড় ও ১১৫.০৩ স্ট্রাইক রেট ১৫০০ রান করেছেন তিনি। সর্বশেষ জিম্বাবুয়ে সফরের দলে না থাকলেও এশিয়া কাপে রাখা হয় তাকে। কিন্তু পারফর্ম করতে ব্যর্থ হন মুশফিক। বিশ্বকাপ দলে জায়গা হবে কি না আসে এমন প্রশ্ন। এবার নিজে থেকেই সরে গেলেন এই উইকেটরক্ষক ব্যাটার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App