×

খেলা

নাপোলিতে বিধ্বস্ত লিভারপুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৭ পিএম

নাপোলিতে বিধ্বস্ত লিভারপুল

ছবি: সংগৃহীত

হতাশার গল্প লিখে চ্যাম্পিয়নস লিগ যাত্রা শুরু করল লিভারপুল। নাপোলির ভয়-ডরহীন ফুটবলের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে ইংলিশ ক্লাবটি। গত আসরের ফাইনালে দারুণ ফুটবল খেলা দলটি নাপোলির বিপক্ষে ছিল যেন নিজেদের ছায়া হয়ে।

বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে নাপোলির ডিয়াগো আরমেন্দো ম্যারাডোনা স্টেডিয়ামে ৪-১ গোলে হেরেছে ইয়ুর্গেন ক্লপের দল। ৬১ ভাগ বল দখলে রেখেও ইতালির ক্লাবের জালে গোল দিতে পারেনি তারা। ভার্জিল ভ্যান ডাইকরা ঠেকাতে পারেননি কাউন্টার অ্যাটাক।

ম্যাচের পাঁচ মিনিটেই পিছিয়ে পড়ে লিভারপুল। জিলিনস্কির নেয়া পেনাল্টি থেকে গোল হজম করেন অ্যালিসন বেকার। ১৮ মিনিটে আবার পেনাল্টি পায় নাপোলি। এবার ভিক্টর ওসিমেনের নেয়া শট ফিরিয়ে দেন অ্যালিসন।

ম্যাচের ৩১ মিনিটে লিড ২-০ করে নাপোলি। প্রথমার্ধের শেষ দিকে তৃতীয় গোল করে নাপোলির দর্শকদের উল্লাসে মাতান ওসিমেনের ইনজুরিতে বদলি নামা আর্জেন্টাইন স্ট্রাইকার জিওভান্নি সিমিওনে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে ক্লপের দল। যেন নাপোলির ছক ও কাউন্টার অ্যাটাক বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন তার শিষ্যরা। ৪৯ মিনিটে এক গোল শোধ করেন লুইজ দিয়াজ। পরের সময়টা আরও কিছু আক্রমণ করেও গোলের দেখা পায়নি সালাহ-ফিরমিনো-নুনেজরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App