×

খেলা

ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবে পাকিস্তান: আকরাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৩ পিএম

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে রবিবার (১১ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। দারুণ ছন্দে থাকা শ্রীলঙ্কা নিজেদের শেষ চার ম্যাচ যেমন জিতেছে, তেমনি মুখোমুখি লড়াইয়েও শেষ চার ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে।

দুই দলের শিরোপা নির্ধারণী ম্যাচে তবু পাকিস্তানকেই ফেভারিট বলছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তবে শ্রীলঙ্কাকে একদমই খাটো করছেন না আকরাম। তার মতে, ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার তরুণদের ব্যাপারে সতর্ক থাকতে হবে পাকিস্তানকে।

বিবিএন স্পোর্টসে আকরাম বলেন, এশিয়া কাপে পাকিস্তানের পারফরম্যান্স অসাধারণ। শ্রীলঙ্কার বিপক্ষে হারা ম্যাচে ব্যাটিংয়ে তাদের সেই একাগ্রতা দেখা যায়নি। বোলিং ডিপার্টমেন্ট অবশ্য ভালো ছিল। আশা করি তারা নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবে।

তিনি আরও বলেন, তবু আমি মনে করি ফাইনালে পাকিস্তানই ফেভারিট। তবে রোমাঞ্চকর ক্রিকেট খেলতে থাকা এই তরুণ শ্রীলঙ্কাকে হালকাভাবে নেয়া যাবে না।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App