×

খেলা

টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন ফেদেরার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৫ পিএম

টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন রজার ফেদেরার। এ মাসে লন্ডনে হতে যাওয়া লেভার কাপই হতে যাচ্ছে তার শেষ টুর্নামেন্ট।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বিদায়ের ঘোষণা দেন তিনি।

ভিডিও বার্তায় ফেদেরার বলেন, আপনাদের অনেকেই যেমনটি জানেন, গত তিন বছর ধরেই চোট, অস্ত্রোপচারের ধকল নিতে হচ্ছে আমাকে। প্রতিদ্বন্দ্বীতামূলক অবস্থায় ফিরতে কঠোর পরিশ্রম করতে হয়েছে আমাকে। তবে নিজের শরীরের সামর্থ্য ও সীমা জানি, এবং এটি যে বার্তা দিচ্ছে তাও পরিষ্কার। ৪১ বছর বয়স আমার। ১৫০০-এর বেশি ম্যাচ খেলেছি ২৪ বছর ধরে। স্বপ্নেও ভাবিনি, টেনিস আমাকে এভাবে সাদরে গ্রহণ করবে। প্রতিদ্বন্দ্বীতামূলক ক্যারিয়ার শেষ করার যে এখনোই সময়, সেটিও মেনে নিতে হবে আমার।

তিনি আরও বলেন, সামনের সপ্তাহে লন্ডনে হতে যাওয়া লেভার কাপই আমার শেষ এটিপি টুর্নামেন্ট। ভবিষ্যতেও টেনিস খেলব, তবে গ্র্যান্ড স্লাম বা (এটিপি) ট্যুরে নয়

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

‘হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে’

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

চুয়েটে আন্দোলনের মধ্যেই সিন্ডিকেট সভা, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘আপনাদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই’

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App