×

খেলা

ছাদখোলা বাসে সাফ চ্যাম্পিয়নদের বরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৭ পিএম

ছাদখোলা বাসে সাফ চ্যাম্পিয়নদের বরণ

সাফ চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত হচ্ছে বিআরটিসির ডাবল ডেকার বাস। ছবি-সংগৃহীত

এবার বাফুফে ইতিহাসগড়া বাংলার মেয়েদের বরণ করার জন্য বিস্তর প্রস্তুতি নিয়েছে। ছাদখোলা বাসেই করা হবে চ্যাম্পিয়নদের বরণ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বাফুফের একাধিক কর্মকর্তা এমনটাই জানিয়েছেন।

এর আগে বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় সানজিদার একটি স্ট্যাটাস ভাইরাল হয়।

সেখানে তিনি লিখেছিলেন, ‘ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনী কে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই’।

সানজিদার এই স্ট্যাটাসে মন ছুঁয়ে গেছে সবার। রাতে নেপালের দশরথে রেফারির শেষ বাশি বাজার পর যেন ছাদখোলা বাসে সংবর্ধনা দেয়ার দাবি গণদাবীতে পরিণত হয়েছে।

[caption id="attachment_369648" align="aligncenter" width="1384"] সাফ চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত হচ্ছে বিআরটিসির ডাবল ডেকার বাস। ছবি-সংগৃহীত[/caption]

সানজিদাদের সেই আক্ষেপ মেটাতে ও বাংলার ক্রীড়াপ্রেমীদের দাবিতে সাড়া দিয়ে ছাদখোলা বাসের ব্যবস্থা করছে সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, নারী ফুটবলের এই অর্জনে আমরা গর্বিত। তাদের সংবর্ধনা দিতে বিআরটিসির একটি ডাবল ডেকার বাসের ছাদ খুলে ফেলা হয়েছে। একইসঙ্গে বসার আসনগুলো সরিয়ে ফেলারও কাজ চলছে। মঙ্গলবার রাতের মধ্যে বাসটি প্রস্তুত হয়ে যাবে। আশা করছি, এই প্রচেষ্টা নারী ফুটবল দল ও ফুটবলপ্রেমীদের জন্য কিছুটা হলেও আনন্দ দেবে।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসার সঙ্গে সঙ্গেই এ কাজটা আমরা আমাদের মতিঝিল ডিপোতে শুরু করেছি।

মঙ্গলবার সকাল থেকে বিআরটিসির মতিঝিল ডিপোর একটি ডাবল ডেকার বাসের ছাদ কাটা শুরু হয়। একইসঙ্গে বাসের গায়েও স্টিকার লাগানো হবে।

কাল কৃষ্ণা ও সানজিদারা যখন বাংলাদেশে ফিরবেন, তখন বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারা। সড়কেও হয়তো থাকবেন ফুটবলপ্রেমীরা। তাদের অভিবাদনের জবাব নারী ফুটবলাররা ছাদখোলা বাস থেকেই দিতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App