×

খেলা

স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৭ এএম

স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা গতকাল বুধবার বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে সমাপ্ত হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল ৩-০ সেটে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতায় বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক দলের স্কোয়াড্রন লিডার মো. সাইফুর রহমান সেরা খেলোয়াড় বিবেচিত হন। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক, বিবিপি, বিএসপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য যে, ৩ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমানবাহিনীর ৭টি দল অংশগ্রহণ করে। অনুষ্ঠানে অন্যদের মাঝে বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি, বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং ঘাঁটির অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আইএসপিআর

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ করবে চীন

আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ করবে চীন

ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী-উপদেষ্টাসহ ১০ আসামি

ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী-উপদেষ্টাসহ ১০ আসামি

গলা পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ১১-দলীয় জোটের এমপি

গলা পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ১১-দলীয় জোটের এমপি

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬২, নিখোঁজ প্রায় ৪০০

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬২, নিখোঁজ প্রায় ৪০০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App