×

খেলা

শুভেচ্ছা জানাতে সাফজয়ী নীলার বাড়িতে জেলা প্রশাসক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২, ১০:১২ পিএম

শুভেচ্ছা জানাতে সাফজয়ী নীলার বাড়িতে জেলা প্রশাসক

নিলুফা ইয়াসমিন নীলার বাড়িতে গিয়ে ফুলের শুভেচ্ছা জানান কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। ছবি: ভোরের কাগজ

সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য নিলুফা ইয়াসমিন নীলার বাড়িতে গিয়ে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে জুগিয়া সবজি ফার্মপাড়ায় নীলার মা বাছিরন আক্তার ও পরিবারের সদস্যদের মিষ্টি মুখ করিয়ে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুর ইসলাম।

এ সময় তিনি নিলুফা ইয়াসমিন নীলার পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। শুভেচ্ছা ও মতবিনিময়ের সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র শাহিন উদ্দীনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, নিলুফা ইয়াসমিন নীলাকে কুষ্টিয়ায় বরণের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে ওয়ার্ড কাউন্সিলর শাহিন উদ্দিন ভোরের কাগজকে জানিয়েছেন, নীলার মা তাকে জানিয়েছেন, আগামী ২৮ সেপ্টেম্বর নীলা বাড়িতে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

হারের পর আইসিসির শাস্তি পেল বাংলাদেশ

হারের পর আইসিসির শাস্তি পেল বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App