×

খেলা

রোনালদোকে অবসর নিতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৪ পিএম

খেলতে না পারলে রোনালদোর অবসর নেয়া উচিৎ। এমনই মন্তব্য করেছেন ইতালির সাবেক ফরোয়ার্ড অ্যান্টনিও কাসানো।

চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রভাব রাখতে না পারা পর্তুগিজ এই তারকা এবার জাতীয় দলের জার্সিতেও ব্যর্থ হয়েছেন। আর তাতেই সমালোচনার বাণে বিদ্ধ হতে হচ্ছে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোকে।

সাবেক ইতালীয় ফরোয়ার্ড অ্যান্টনিও কাসানো রোনালদোকে কটাক্ষ করে বলেছেন, ‘তার (ক্রিশ্চিয়ানো রোনালদো) মতো খেলোয়াড়ের নিজেকে নিয়ে ভাবা উচিৎ। আপনি যদি নিজের কাজটি আর করতে না পারেন, তাহলে আপনাকে অবশ্যই থামতে হবে। সব খেলাতেই একই নিয়ম। যথেষ্ট হয়েছে, অবসর নিয়ে নাও।’

গত মঙ্গলবার ব্রাগায় নেশন্স লিগের ম্যাচে স্পেনের বিপক্ষে মাঠে নামে পর্তুগাল। বাঁচা-মরার লড়াইয়ে সেদিন বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রোনালদো। শেষ মুহূর্তের গোলে হেরে নেশন্স লিগের ফাইনালসে ওঠার আশা শেষ হয়ে যায় ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নদের।

সূত্র: মার্সা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App