×

খেলা

কাতার বিশ্বকাপে সহজ হচ্ছে স্বাস্থ্যবিধি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৪ পিএম

কাতার বিশ্বকাপে সহজ হচ্ছে স্বাস্থ্যবিধি

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে স্বাস্থ্যবিধি সহজ করে ফুটবলপ্রেমীদের জন্য স্বস্তির খবর দিয়েছে দেশটি। কাতারে বিশ্বকাপ উপভোগ করতে যাওয়া দর্শকদের জন্য করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক নয় বলে ঘোষণা দিয়েছে কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের বায়োবাবলে রাখা হতে পারে। সেটা অবশ্য করোনা সংক্রমণের পরিমাণ যদি বেড়ে যায় তখন। খবর সংস্থা এএফপির।

২০১৯ সালের ডিসেম্বরে করোনাভাইরাসের আবির্ভাবের পর এটাই প্রথম গ্যালারি ভর্তি দর্শক নিয়ে কোনো ক্রীড়া আসর হতে যাচ্ছে। ২৯ দিনের টুর্নামেন্ট উপলক্ষে কাতারে ১ মিলিয়নের বেশি দর্শক সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।

মহামারির ভয়াবহতা কাটিয়ে বিশ্বকাপ দিয়ে পৃথিবীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চায় ফিফা। তবে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্বকাপের গাইডলাইনে উল্লেখ করে দিয়েছে, যে কোনো সময় বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App