×

খেলা

ত্রিদেশীয় সিরিজ: ফিল্ডিংয়ে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২, ০৮:২৯ এএম

ত্রিদেশীয় সিরিজ: ফিল্ডিংয়ে বাংলাদেশ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ছবি: ক্রিক ইনফো

ক্রাইস্টচার্চে শুরু হয়েছে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার উদ্বোধনী ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটা শেষ প্রস্তুতি আমাদের জন্য।

প্রথম ম্যাচে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে টস করতে নামেন বাংলাদেশ অধিনায়ক নুরুল হাসান সোহান। খবর- ক্রিক ইনফোর।

শুরুতেই কয়েন নিক্ষেপে জয় লাভ করলেন সোহান এবং টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন, ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে।

পাকিস্তানের বিপক্ষে সাকিব খেলছেন না। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হলো নুরুল হাসান সোহানকেই।

বিশ্বকাপের দল ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত নেতৃত্ব দিয়ে আসছেন সোহানই। আরব আমিরাতে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ওই সিরিজেও দলের নেতৃত্ব ছিলেন সোহান। সিপিএল খেলার জন্য আগেই ছুটি নিয়ে ওয়েস্ট ইন্ডিজে ছিলেন সাকিব।

সিপিএল শেষ করার পরও সঙ্গে সঙ্গে তিনি নিউজিল্যান্ডে চলে আসেননি। পরিবারের সঙ্গে দেখা করতে চলে যান নিউইয়র্কে। সেখান থেকে ক্রাইস্টচার্চে ফিরতে ফিরতে বিলম্ব হয়ে যায় বাংলাদেশ অধিনায়কের। যার ফলে তিনি নিউজিল্যান্ড পৌঁছান বৃহস্পতিবার।

টি-টোয়েন্টিতে রান তাড়া করে জয় পাওয়া অনেকটা সহজ। মাঠের কন্ডিশন বিবেচনা করেই টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সোহান। এখন দেখার বিষয়, পাকিস্তানকে কত রানে আটকে রাখতে পারেন তারা।

বাংলাদেশ একাদশ

মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান (অধিনায়ক, উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলি, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহনাওয়াজ ধানি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে

সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App