×

খেলা

ভারতকে হারালো পাকিস্তান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২, ০৫:০৩ পিএম

ভারতকে হারালো পাকিস্তান

মেয়েদের এশিয়া কাপের লড়াইয়ে ভারতকে হারিয়েছে পাকিস্তান।

শুক্রবার (৭ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৩ রানে জয় পায় পাকিস্তানের মেয়েরা।

টস জিতে ব্যাট করতে নেমে নিদা দারের অপরাজিত হাফসেঞ্চুরিতে ছয় উইকেটে ১৩৭ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। পাঁচ বাউন্ডারি আর এক ছক্কায় ৩৭ বলে ৫৬ রানের খেলেন ইনিংস নিদা। অধিনায়ক বিসমাহ মারুফ করেন ৩৫ বলে ৩২।

২৭ রানে তিন উইকেট নেন ভারতের দীপ্তি শর্মা । ২৩ রানে দুটি উইকেট নেন পূজা ভাস্ত্রাকর। জবাবে ইনিংসের দুইবল বাকি থাকতে ১২৪ রানেই থামে ভারতের মেয়েরা। ৯১ রানে সাত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে হারমানপ্রিত কাউরের দল।

তবে শেষদিকে খেলা জমিয়ে তুলেছিলেন উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষ। ১৩ বলে এক চার আর তিন ছক্কায় ২৬ করা এই ব্যাটারকে ফেরান সাদিয়া ইকবাল, ইনিংসের নয় বল বাকি থাকতে। এরপর আর কিছু করতে পারেনি ভারত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App