×

খেলা

টসে ব্যাটিং বেছে নিলো নিউজিল্যান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২২, ১২:৪৬ পিএম

টসে ব্যাটিং বেছে নিলো নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে নিউজিল্যান্ড। হ্যাগলি ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৭ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ- ৪৪ রান।

এদিকে, প্রথম ম্যাচে বাংলাদেশকে ২১ রানে হারিয়ে ফুরফেরে মেজাজে আছে পাকিস্তান। কিউইদের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে বাবর আজমদের দল। বিপরীত দিকে, দীর্ঘদিন পর নিউজল্যান্ড দলে ফিরেছেন জিমি নিশাম। খবর ইএসপিএনের।

পাকিস্তান দ্বিতীয় ম্যাচে খেলতে নামলেও সিরিজে নিউজিল্যান্ডের এটি প্রথম ম্যাচ। কিউইরা সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্যারিবীয়নদের কাছে ৮ উইকেটে হেরেছিল তারা।

নিউজিল্যান্ড একাদশ মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, জিমি নিশাম, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ব্লেয়ার টিকনার ও ইশ সোধি।

পাকিস্তান একাদশ মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, শান মাসুদ, হায়দার আলি, ইফতিখার আহমেদ, আসিফ আলি, মোহাম্মদ নেওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ ও শাহনেওয়াজ দাহানি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App