×

খেলা

রেঁসের মাঠে হোঁচট খেল পিএসজি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২২, ১১:২০ এএম

রেঁসের মাঠে হোঁচট খেল পিএসজি

সের্হিও রামোস লাল কার্ড দেখে মাঠ ছেড়ে যাওয়ায় প্রথমার্ধেই দশজনের দল হয়ে যায় পিএসজি। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে বেনফিকার সঙ্গে ড্রয়ের পর লিগেও আবার পয়েন্ট হারাল পিএসজি। সের্হিও রামোস লাল কার্ড দেখে মাঠ ছেড়ে যাওয়ায় প্রথমার্ধেই দশজনের দল হয়ে যায় পিএসজি। রাঁসের আক্রমণ সামলে ড্র করতেই ঘাম ছুটেছে বর্তমান চ্যাম্পিয়নদের। টানা পাঁচ জয়ের পর রাঁসের মাঠে গোলশূন্য ড্র করেছে ক্রিস্তোফ গালতিয়েরের দল।

এই নিয়ে টানা দুই ম্যাচে ড্র করল পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ম্যাচে তারা ১-১ গোলে বেনফিকার বিপক্ষে ড্র করে। লিগে দ্বিতীয় ড্র করা পিএসজি ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে। তিন পয়েন্ট কম নিয়ে দুইয়ে মার্সেই। আট পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে রেইমস। খবর দ্য হিন্দুর।

মেসি-নেইমার একাদশে না থাকায় আক্রমনভাগে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে নামানো হয় পাবলো সারাবিয়া ও কার্লো সোলেরকে। কিন্তু কেউই এদের বিকল্প হতে পারেননি। অবশ্য নেইমার পরে সোলেরের বদলি নেমেছেন ৫৭ মিনিটে। কিন্তু তিনিও এদিন ম্লান। আর এমবাপ্পে তো ছন্দই খুঁজে পাচ্ছিলেন না। এমন সব সুযোগ নষ্ট করেছেন সবাই।

হলুদ কার্ড দেখার পর রেফারির সঙ্গে বাজে আচরণ করে সেটাকে লাল কার্ডে বদলে নেন রামোস। ক্যারিয়ারে এ নিয়ে ২৮তম বার লাল কার্ড দেখতে হলো স্প্যানিশ ডিফেন্ডারকে। শেষ দিকে আবার নেইমারও হাতাহাতিতে জড়িয়ে পড়েন রেঁসের খেলোয়াড়দের সঙ্গে, তিনিও দেখেন হলুদ কার্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App