×

খেলা

লাটভিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২২, ০৮:৫৩ পিএম

লাটভিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়

ছবি: সংগৃহীত

ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনুর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে ৩-১ গেম পয়েন্টে লাটভিয়াকে হারিয়েছে বাংলাদেশ। রবিবার (৯ অক্টোবর) আজারবাইজানের নাকচিভান অটোনোমাস রিপাবলিকে অনুষ্ঠানরত সপ্তম রাউন্ডের খেলায় এ জয়ের ফলে বাংলাদেশ দল দশম স্থানে রয়েছে।

বাংলাদেশের পক্ষে জান্নাতুল ফেরদৌসী ও ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় যথাক্রমে লাটভিয়ার স্পিংগিস জেভগেনিজস ও এডামোভিকস আলেকসিজকে পরাজিত করেন। ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও মোঃ সাজিদুল হক যথাক্রমে লাটভিয়ার জাজাকিনস আর্টজোমস ও মাকলাকোভা নাউমির সঙ্গে ড্র করেন।

ফিদে ট্রেইনার আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল বাংলাদেশ দলের নন প্লেয়িং ক্যাপ্টেন ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন।

নবম রাউন্ডে বাংলাদেশ জর্জিয়ার সঙ্গে খেলবে। বর্তমানে ৭ খেলায় ৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App