×

খেলা

জ্যোতিকে হারিয়ে আইসিসির মাসসেরা হারমানপ্রিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ০৮:২৮ পিএম

জ্যোতিকে হারিয়ে আইসিসির মাসসেরা হারমানপ্রিত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

জ্যোতিকে হারিয়ে আইসিসির মাসসেরা হারমানপ্রিত

ছবি: সংগৃহীত

আইসিসির মান্থলি ক্রিকেটার তথা মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু শেষ পর্যন্ত পুরস্কারটা তার কপালে জুটলো না। তাকে পেছনে ফেলে সেপ্টেম্বর মাসের সেরার পুরস্কার জিতে নিলেন ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রিত কৌর।

ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই সেপ্টেম্বর মাসের সেরা হিসেবে বেছে নেয়া হয়েছে হারমানপ্রিতকে। ভারতীয় অধিনায়কের কাছে হেরেছেন তার সহকারী স্মৃতি মন্দানাও। তিনজন মনোনীতের তালিকায় ছিল তার নামও।

পুরস্কার জয়ের পর হারমানপ্রিত কৌর বলেন, ‘এমন একটি পুরস্কারের জন্য মনোনীত হওয়াটাও একটা সৌভাগ্যের বিষয়। জয়ের পর তো সেই অনুভূতির ব্যাখ্যা দেয়াই কঠিন। আমার সাথে বাকি যে দু’জন মনোনীত হয়েছেন- স্মৃতি এবং নিগার, তারা দুজনই খুব ভালো খেলোয়াড় অসাধারণ ব্যক্তিত্ব।’

সেপ্টেম্বর মাসে শুধু ব্যাট হাতেই নয়, অধিনায়ক হিসেবেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তার দল। ১৯৯৯ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে এটাই প্রথম ভারতের সিরিজ জয়। ৩ ম্যাচে ২২১ রান করেছিলেন তিনি। স্ট্রাইকরেট ছিল ১০৩.২৭ করে।

পুরুষ ক্রিকেটে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। তিনি পেছনে ফেলেন ভারতের বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেল এবং অস্ট্রেলিয়ার অলরাউন্ডার হ্যামেরন গ্রিনকে।

সেপ্টেম্বর মাসে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন রিজওয়ান। রিজওয়ান বলেন, ‘আমি আমার সব সতীর্থকেই এর কৃতিত্ব দেবো। তারাই আমার জন্য সবগুলো কাজ সহজ করে দিয়েছেন। এ ধরনের অর্জন আপনার আত্মবিশ্বাসকে আরও শানিত করে তুলবে। নিজের পারফরম্যান্সে আমি খুশি। অস্ট্রেলিয়াতেও (বিশ্বকাপে) এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’ গত মাসে ১০ ম্যাচ খেলে রিজওয়ান সাতটি হাফ সেঞ্চুরি করেন। মাসই শুরু করেন হংকং এবং ভারতের বিপক্ষে ৭০ -এর ঘরে দুটি স্কোর করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App