×

খেলা

১৩০ রানেই আটকে গেল পাকিস্তান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ১০:০৮ এএম

১৩০ রানেই আটকে গেল পাকিস্তান

ছবি: সংগৃহীত

ক্রাইস্টচার্চের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ফের মুখোমুখি হয়েছে পাকিস্তান আর নিউজিল্যান্ড। আগের ম্যাচে পাকিস্তানের কাছে হারা নিউজিল্যান্ড এবার ১৩০ রানেই আটকে দিয়েছে বাবর আজমের শক্তিশালী এই দলকে।

ম্যাচ জিততে হলে কিউইদের করতে হবে মাত্র ১৩১ রান।

ক্রাইস্টচার্চে মঙ্গলবার (১১ অক্টোবর) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ রিজওয়ান ১৭ বলে ১৬ রানের ইনিংস খেলেন। তবে বাবর আর শান মাসুদ জুটি গড়ার পথেই ছিলেন।

অষ্টম ওভারে ১ উইকেটে ৫৪ রান ছিল পাকিস্তানের। সেখান থেকে আর ২৩ রান তুলতে আরও ৪ উইকেট হারিয়ে বসে আনপ্রেডিক্টেবলরা। শান মাসুদ (১২ বলে ১৪), শাদাব খান (৭ বলে ৮), বাবর আজম (২৩ বলে ২১), হায়দার আলি (১১ বলে ৮) অল্প সময়ের মধ্যে ফিরে গেলে চাপে পড়ে পাকিস্তান।

১৩.২ ওভারে ৭৭ রানে ৫ উইকেট হারানো দলকে এরপর টেনে তোলার দায়িত্ব নেন আসিফ আলি আর ইফতিখার আহমেদ। তাদের জুটিতে আসে ৩৫ বলে ৫১ রান।

২৭ বলে ৩ বাউন্ডারিতে ২৭ করে আউট হন ইফতিখার। তবে আসিফ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন, ২০ বলে ৩ বাউন্ডারিতে করেন ২৫ রান।

নিউজিল্যান্ডের টিম সাউদি, মিচেল স্যান্টনার আর মাইকেল ব্রেসওয়েল নেন দুটি করে উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App