×

খেলা

নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বড় জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ০৩:৫৭ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বড় জয়

নিউজিল্যান্ডকে মাত্র ৯৮ রানে গুটিয়ে দিয়ে নয় উইকেটের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ছবি: সংগৃহীত

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে সোমবার (১৭ অক্টোবর) নিউজিল্যান্ডকে মাত্র ৯৮ রানে গুটিয়ে দিয়ে নয় উইকেটের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ৫২ বল হাতে রেখেই ম্যাচ জেতে প্রোটিয়ারা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। দুই উইকেটে ৫৩ তোলা দলটি ৯৮ রানেই গুটিয়ে যায় ১৭.১ ওভারে। ৪৫ রানের মধ্যে শেষ আট উইকেট হারায় কেন উইলিয়ামসনের দল। খবর: ইএসপিএনের।

দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজ ১৭ রানে নেন তিনটি উইকেট, আরেক স্পিনার তাবরেজ শামসির শিকার দুইটি। দুই উইকেট নিয়ে শুরুর দিকেই ধাক্কা দিয়েছিলেন ওয়েন পারনেল।

জবাবে ব্যাট করতে নেমে রিজা হেনড্রিকস আর রাইলি রুশো উদ্বোধনী জুটিতে তোলেন ৪১ বলে ৬৬ রান। ২৪ বলে ২৭ করে ইশ সোধির শিকার হন হেনড্রিকস। কিন্তু রুশো ঝোড়া ফিফটি তুলে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। ৩২ বলে নয় চার আর এক ছক্কায় সাজানো ছিল তার ৫৪ রানের ইনিংসটি। ১২ বলে ১৬ রানে অপরাজিত থাকেন এইডেন মার্করাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App