×

খেলা

আমিরাতের বিরুদ্ধে শ্রীলঙ্কার বড় জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ০৫:৩৬ পিএম

আমিরাতের বিরুদ্ধে শ্রীলঙ্কার বড় জয়

টি- টোয়েন্টি বিশ্বকাপে আরব আমিরাতকে ৭৯ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। মঙ্গলবার (১৮ অক্টোবর) গিলংয়ে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫২ রান তোলে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কান ওপেনার পাথুন নিশাঙ্কা করেছেন ৬০ বলে ৭২ রান। অন্য ওপেনার কুশল মেন্ডিস করেন ১৩ বলে ১৮ রান। তিনে নামা ধনাঞ্জয়া ডি সিলভা ২১ বলে ৩৩ রানের ইনিংস খেলেন।

রান তাড়া করতে নেমে তিন ওভার বাকি থাকতে ৭৩ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত। আমিরাতের হয়ে চিরাগ সুরি ১৪, আফজাল খান ১৯ এবং জুনাইদ সিদ্দিক ১৮ রান করেন। শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট নেন পেসার চামিরা ও হাসারাঙ্গা। আমিরাতের হয়ে মায়িপ্পান তিনটি ও জহর নেন দুই উইকেট।

আগামী বৃহস্পতিবার নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। অন্যদিকে নামিবিয়া মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাতের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App