×

খেলা

বাফুফেকে কোটি টাকার জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ০৮:১০ পিএম

বাফুফেকে কোটি টাকার জরিমানা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)

বাংলাদেশের সাবেক ব্রিটিশ কোচ জেমি ডে’র পারিশ্রমিক সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) আর্থিক জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

জেমি ডে’র সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও তাকে পাওনা পরিশোধ না করায় জরিমানা গুনতে হচ্ছে বাফুফেকে। জরিমানার বিষয়টি জেমি ডে ও বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ উভয়ই নিশ্চিত করেছেন।

গত বছর সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়ন টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বাফুফে জেমি ডেকে কাজ থেকে দুরে রাখে৷ জেমি ডের চুক্তি ২০২২ সালের আগস্ট পর্যন্ত থাকলেও বাফুফে তার পাওনা পরিশোধ করেনি৷ এজন্য জেমি আইনজীবীর মাধ্যমে ফিফায় আবেদন করেন৷ বাফুফে ফিফার সঙ্গে এ নিয়ে আলোচনা করেছে। শেষ পর্যন্ত ফিফার রায় জেমির পক্ষে গেছে।

লন্ডন থেকে জেমি ডে’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ফিফা আমার অর্থ প্রদানের জন্য বাফুফেকে নির্দেশ দিয়েছে। আমার আইনজীবী এমনটিই জানিয়েছেন।

বেশ কয়েকটি সূত্র কোটি টাকার জরিমানার কথা উল্লেখ করলেও তিনি বলেন, টাকার অঙ্কটি গোপনীয়। তবে যা বলা হচ্ছে এতটাও নয়। আমার আইনজীবী ও বাফুফে এ বিষয়ে বিস্তারিত অবগত। আমি শুধু জানি, ফিফা আমার পক্ষে রায় দিয়েছে।

জেমির বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, জেমির বেতনাদি বিষয়ে আমরা ফিফার কাছ থেকে একটি নির্দেশনা পেয়েছি। এ প্রসঙ্গে আমাদের লিগ্যাল বিভাগ কাজ করছে। আপিল কিংবা পরবর্তী বিষয়ে পদক্ষেপ নেবে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App