×

খেলা

ডাচদের ১৬৩ রানের টার্গেট লঙ্কানদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২২, ১২:২৪ পিএম

ডাচদের ১৬৩ রানের টার্গেট লঙ্কানদের

বৃহস্পতিবার নেদারল্যান্ডসকে ১৬৩ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা

সুপার টুয়েলভে উঠার লড়াইয়ে নেদারল্যান্ডসকে ১৬৩ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। ডাচদের আটকাতে এই রানেই থামাতে হবে শ্রীলঙ্কাকে।

শ্রীলঙ্কার ইনিংসটাকে একাই টেনেছেন ওপেনার কুশল মেন্ডিস। ৩৬ রানে দুই উইকেট হারানোর পর চারিথ আসালাঙ্কাকে নিয়ে ৬০ রানের জুটি গড়েন মেন্ডিস। ৩৪ বলে হাফ সেঞ্চুরি করা কুশল আরও ১০ বল খেলে বিদায় নেন। ৫টি করে চার ও ছয়ে করেন ৭৯ রান। আসালাঙ্কা ফিরেন ৩০ বলে ৩১ রানের ইনিংস খেলে। চতুর্থ উইকেটে ভানুকা রাজাপাকসে ও কুশল মেন্ডিস যোগ করেন আরো ৩৪ রান। ১৩ বলে ১৯ রান করে বিদায় নেন রাজাপাকসে। ৮ রানের বেশি করতে পারেননি অধিনায়ক দাসুন শানাকা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, শ্রীলঙ্কার সংগ্রহে ছিলো- ৪৮/৩ রান (৭.১)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App