×

খেলা

ভারতকে ৫ উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ০৮:৪১ পিএম

ভারতকে ৫ উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের হাইভোল্টেজ ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে বাংলাদেশ ও ভারতকে পেছনে ফেলে গ্রুপ টু'তে শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা।

১৩৪ রানের লক্ষ্যে বাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় ওভারে জোড়া শিকার করেন অর্শদীপ সিং। কুইন্টন ডি ককে এক আর রাইলি রুশো ফেরেন রানের খাতা খোলার আগেই।

১৫ বলে ১০ রানের ধীর ইনিংস খেলে দলকে আরও অস্বস্তিতে ফেলে যান অধিনায়ক টেম্বা বাভুমা। ২৪ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা।

চতুর্থ উইকেটে দলের হাল ধরেন ডেভিড মিলার আর এইডেন মার্করাম। ৬০ বলে ৭৬ রানের জুটিতে ম্যাচ তারাই প্রায় বের করে নিয়ে আসেন। ফিফটি করে মার্করাম (৪১ বলে ৫২) দলীয় ১০০ রানের মাথায় আউট হন। ডেভিড মিলারের ৪৬ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App