×

খেলা

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২২, ০১:৪২ পিএম

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

ছবি: ক্রিক ইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। সেমিফাইনালে উঠতে আজকের এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।

শেষ চারে ওঠার আশা টিকিয়ে রাখতে ম্যাচটা জিততেই হবে বাংলাদেশকে। অন্যদিকে ভারত এই ম্যাচটা জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে হেরেছে ভারত। বাংলাদেশ নিজেদের সর্বশেষ ম্যাচে জিতেছে জিম্বাবুয়ের বিপক্ষে। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ২ পয়েন্ট তালিকার তিনে বাংলাদেশ (–১.৫৩৩)। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত (০.৮৪৪)। দিনের প্রথম ম্যাচ আজ নেদারল্যান্ডসের কাছে জিম্বাবুয়ে হেরে টেবিলে লাফ দেওয়ার সুযোগ হারিয়েছে। ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে জিম্বাবুয়ে (–০.৩১৩)। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পাঁচে পাকিস্তান (০.৭৬৫)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App