×

খেলা

টিকিট না পাওয়াদের সুখবর দিল কাতার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২, ০৩:৫৪ পিএম

বিশ্বকাপের টিকিট না কিনলেও কাতারে ঢুকতে দেয়া হবে ভক্তদের, যেন তারা বিশ্বকাপের আবহটা উপভোগ করতে পারেন। সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই খবর জানিয়েছেন।

কর্নেল ড. জাবের হামুদ জাবের আল নুয়াইমি জানান, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, যেসব ভক্ত এখনো টিকিট কেনেননি, তারা ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হলে কাতারে ঢুকতে পারবেন। আগামী ২ ডিসেম্বর ২০২২ থেকে ভক্তরা এ সুযোগ পাবেন । হায়া কার্ডের জন্য তারা আবেদন করতে পারবেন, যা দিয়ে কাতারে ঢোকা যাবে। নির্ধারিত শর্ত মেনে হায়া প্ল্যাটফর্ম অথবা হায়া মোবাইল অ্যাপের মাধ্যমে ভক্তরা এ সুযোগ পাবেন।

কাতারে আগামী ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করছে কাতার। আশা করা হচ্ছে, বিশ্বকাপ উপলক্ষ্যে আগামী দুই মাসে কমপক্ষে ১৭ লাখ পর্যটক কাতারে যাবে। এই বিশাল অংকের মানুষের আগমন ফলে তাদের সুরক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করতে হচ্ছে কাতারকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App