×

খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের বড় সংগ্রহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ০৪:৪৭ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের বড় সংগ্রহ

সূর্য কুমার ঝড়ে বড় সংগ্রহ ভারতের। ছবি: সংগৃহীত

ওপেনিংয়ে নেমে লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবের ঝড়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেটে ১৮৪ রানের বড় সংগ্রহ দাঁড় করেছে ভারত। এর আগে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।

রোহিত শর্মাকে (১৩ বলে ১৫) দ্রুত হারালেও পাওয়ার প্লেতে ১ উইকেটে ৪৭ রান তুলেছিল ভারত।

রাহুল দারুণ খেলে ৩৪ বলে ফিফটি পূরণ করেন। যদিও এরপর টিকতে পারেননি। ৩৫ বলে ৩টি করে চার-ছক্কায় ৫১ রান করে হন সিকান্দার রাজার শিকার। এরপর বিরাট কোহলি ২৫ বলে খেলেন ২৬ রানের ধীরগতির ইনিংস। রিশাভ পান্ত করেন মাত্র ৩। হার্দিক পান্ডিয়াও তার সহজাত মারমুখী ব্যাটিং করতে পারেননি (১৮ বলে ১৮)।

তবে তাদের ব্যর্থতা ঘুচিয়ে দিয়েছেন সূর্যকুমার। দারুণ সব উদ্ভাবনী শট খেলে মাঠ গরম করা এই ব্যাটার ইনিংসের একদম শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। ২৩ বলে করেন ফিফটি।

২৫ বলে ৬ চার আর ৪ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন তিনি। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সবচেয়ে সফল শন উইলিয়ামস। ৯ রানে নিয়েছেন ২টি উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

রিট খারিজ ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App