×

খেলা

সাকিবদের কোচ হলেন তাতেন্দা তাইবু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ০৫:৪০ পিএম

সাকিবদের কোচ হলেন তাতেন্দা তাইবু

তাতেন্দা তাইবু

সাকিবদের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক তাতেন্দা তাইবু। টি-টেন লিগের বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সের সহকারী কোচ হিসেবে কাজ করবেন তিনি। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অলরাউন্ডার আফতাব আহমেদের সঙ্গে কাজ করবেন তাইবু। আফতাবকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলা টাইগার্স।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বাংলা টাইগার্স ফ্রাঞ্চাইজি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

পোস্টে দলটি লিখেছে, জিম্বাবুয়ের একজন কিংবদন্তি যিনি এক যুগ ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি এখন একজন টাইগার। আমরা তাইবুকে টি-টেন লিগে বাংলা টাইগার্সের ৬ষ্ঠ মৌসুমের সহকারী কোচ হিসেবে ঘোষণা করতে পেরে আনন্দিত।

গত সেপ্টেম্বর মাসে টি-টেন লিগের ষষ্ঠ আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছিল। সেই ড্রাফটে টাইগার উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ও তরুণ টাইগার পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে ভিড়িয়েছিল বাংলা টাইগার্স। তাদের আগে সাকিব আল হাসানকে আইকন ক্রিকেটার হিসেবে নিয়েছিল তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App