×

খেলা

আবারো আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ১০:২৩ পিএম

আবারো আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে

গ্রেগ বার্কলে

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে। দুই বছরের জন্য চেয়ারম্যান পদে থাকবেন তিনি।

বার্কলের সঙ্গে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাবেঙ্গা মুকুলানি। পরে মুকুলানি নিজের নাম প্রত্যাহার করে নিলে চেয়ারম্যান নির্বাচিত হন বার্কলে।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সমর্থন আছে বার্কলের পুনরায় আইসিসির চেয়ারম্যান হওয়ার পেছনে। বিসিসিআই প্রাথমিকভাবে এবার একজন প্রার্থী দিতে চাইলেও বর্তমান চেয়ারম্যানের বিপক্ষে প্রার্থী দেয়নি।

প্রাথমিক প্রতিক্রিয়ায় বার্কলে বলেন, ক্রিকেটে জড়িত হওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং আমি অপেক্ষায় আছি। বর্তমানে আমাদের খেলাকে শক্তিশালী করা এবং সেই সাথে এটিকে আরও সম্প্রসারিত করতে চাই যেন পুরো বিশ্ব ক্রিকেটকে আরও ভালোভাবে উপভোগ করতে পারে।

বার্কলেকে অভিনন্দন জানিয়েছেন মুকুলানি। মুকুলানি বলেন,আবারও আইসিসির চেয়ারম্যান হওয়ায় বার্কলেকে অভিনন্দন। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তার নেতৃত্ব খুবই কাজে দেবে। এ কারণেই আমি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাইকোর্টের রায়ে যে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির

নুসরাত হত্যা মামলা হাইকোর্টের রায়ে যে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির

নবম পে-স্কেলে বেতন কবে জেনে নিন

নবম পে-স্কেলে বেতন কবে জেনে নিন

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা

রিজভী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা

সরকারের ছয় মাসের কাজের যে মূল্যায়ন করল সিপিডি

সরকারের ছয় মাসের কাজের যে মূল্যায়ন করল সিপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App