×

খেলা

বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে আবেগঘন বার্তা বেনজেমার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ০৪:২৯ পিএম

বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে আবেগঘন বার্তা বেনজেমার

করিম বেনজেমা

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই বড় ধাক্কা খেলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন করিম বেনজেমা। ফ্রান্স হারাল দলের গুরুত্বপূর্ণ এক সদস্যকে।

শনিবার (১৯ নভেম্বর) কাতারের দোহায় দলের সঙ্গে অনুশীলনে নেমেছিলেন বেনজামা। এ সময় বাঁ পায়ের উরুতে তার পুরনো চোট জেগে ওঠে। শঙ্কা দেখা দিয়েছিল তখনই। অবশেষে এমআরআই করার পর জানা গেল চোট থেকে সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে তার। অর্থাৎ নিশ্চিতভাবেই শেষ হয়ে গেছে তার কাতার বিশ্বকাপ।

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি আবেগপূর্ণ বার্তা দিয়ে বেনজেমা লিখেছেন, আমার জীবনে আমি কখনই হাল ছাড়িনি, কিন্তু আজ রাতে আমাকে দল নিয়ে ভাবতে হবে। ইনজুরির কারণে আমাকে আমার জায়গা এমন কাউকে ছেড়ে দিতে হবে যে আমাদের দলকে একটি ভালো বিশ্বকাপ দলে পরিণত করতে সাহায্য করবে। সমর্থকদের বার্তার জন্য সবাইকে ধন্যবাদ।

বিশ্বকাপ থেকে বেনজেমা ছিটকে যাওয়ায় হতাশ ফরাসি কোচ দিদিয়ের দেশম। তিনি বলেন, আমি বেনজেমার জন্য খুবই বেদনাহত, যে কিনা বিশ্বকাপকে মূল লক্ষ্য হিসেবে বিবেচনা করছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App