×

খেলা

কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন বিশ্বকাপের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ০৮:১৭ পিএম

কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন বিশ্বকাপের

ছবি: বিবিসি

কিছুক্ষণ পরেই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কাতার বিশ্বকাপের পর্দা উঠছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক কাতার ও ইকুয়েডর। তার আগে আধঘণ্টা হবে উদ্বোধনী অনুষ্ঠান। যা বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হওয়ার কথা।

উদ্বোধনী অনুষ্ঠান হবে বিশ্বকাপের জন্য প্রস্তুত করা কাতারের দ্বিতীয় সর্বোচ্চ দর্শক ধারণক্ষম স্টেডিয়াম আল-বায়াতে। স্টেডিয়ামটিতে ৬০ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন। উদ্বোধনী ম্যাচও হবে আল-বায়াতে।

ফুটবল বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ হলেও এবার হবে অনেকটা সাদামাটা। এবার অনেকটা অলিম্পিকের মতো করে উদ্বোধনী অনুষ্ঠান হবে। গেদারিং ফর ম্যানকাইন্ড, ব্রিজিং ডিফরেন্স থ্রু হিউমিটি, রেসপেক্ট এন্ড ইনক্লুসন এই স্লোগানকে সামনে রেখে এবারের বিশ্ব মহারণ চলবে। যার অর্থ- মানবজাতির জন্য সমবেত হওয়া, মানবতা, সম্মান ও অন্তর্ভুক্তির মাধ্যমে ভেদাভেদ দূর করা। ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ ফুটবল আসরের পারফরম্যান্স করা পপ তারকা শাকিরার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি নাম প্রত্যাহার করেছেন। তবে বিটিএস-এর জাংকুক মাতাবেন মঞ্চ। তার সঙ্গে থাকবেন কাতারি মিউজিসিয়ান ডানা, ফাহাদ আল কুবাইস, গানিম আল মুফতাহ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক পারফরমার অংশ নেবেন, যারা বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের প্রতি সম্মান প্রদর্শন করবেন, পূর্বের বিশ্বকাপ আয়োজন করা দেশের প্রতি সম্মান জানাবেন। কাতারের সংস্কৃতি তুলে ধরবেন। যাকে বলা হচ্ছে- সেভেন অ্যাক্ট প্রোগ্রাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App