×

খেলা

টফি অ্যাপে আর্জেন্টিনা-সৌদি ম্যাচের দর্শক এক কোটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২, ০৯:৩৫ এএম

টফি অ্যাপে আর্জেন্টিনা-সৌদি ম্যাচের দর্শক এক কোটি

ছবি: সংগৃহীত

টফি অ্যাপে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-সৌদি আরবের ম্যাচ দেখেছেন এক কোটির বেশি দর্শক। মঙ্গলবার (২৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিজিটাল বিনোদনের এ অ্যাপটি।

টফির পরিচালক আবদুল মুকিত আহমেদ জানিয়েছেন, আমরা যে সাড়া পেয়েছি, তা সত্যিই অসাধারণ। পুরো বিশ্বকাপেই উন্নত মানের স্ট্রিমিং সেবা পাওয়া যাবে টফিতে। খবর বোলা ভিআইপির।

প্রসঙ্গত, ফিফা বিশ্বকাপ ২০২২–এর ম্যাচগুলো স্মার্টফোনে সরাসরি দেখাচ্ছে টফি। গুগল প্লে ও অ্যাপ স্টোর থেকে টফি অ্যাপ নামিয়ে স্মার্টফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা টেলিভিশনে বিশ্বকাপের খেলা দেখা যায়। অ্যাপের পাশাপাশি ওয়েবসাইটেও খেলা দেখা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App