×

খেলা

রোনালদোকে সৌদি ক্লাবের লোভনীয় প্রস্তাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ০৪:৪১ পিএম

বিশ্বকাপের মাঝেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। রোনালদো এখন ফ্রি এজেন্ট। এরই মাঝে সৌদির আল নাসর এফসি ক্লাব তার সঙ্গে তিন বছরের চুক্তিতে যেতে চায়। এজন্য বার্ষিক ৭৫ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করতে চায় ক্লাবটি। অর্থাৎ তিন বছরে সৌদির ওই ক্লাব রোনালদোকে দেবে ২২৫ মিলিয়ন মার্কিন ডলার।

আল নাসরসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি ক্লাবের দৃষ্টি এখন রোনালদোর ওপর। ম্যানইউর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় বিশ্বের যে কোনো ক্লাবে যেতে এখন আর কোনো বাধা নেই পর্তুগাল অধিনায়কের। সেকথা ভেবেই আল নাসরের জিভে জল আনা প্রস্তাব।

এ প্রসঙ্গে সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী আবদুল আজিজ জানাান, রোনালদো-মেসির মতো বড় মাপের খেলোয়াড়দের সই করাতে সবসময়েই মুখিয়ে থাকে মধ্যপ্রাচ্যের দেশগুলি। উঠতি ফুটবলারদের অনুপ্রেরণা দিতে মেসি-রোনালদোর কোনও বিকল্প হতে পারে না।

তবে এ ব্যাপারে ৩৭ বছর বয়সি রোনালদোর তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপাতত তিনি বিশ্বকাপে পর্তুগালের ম্যাচে ফোকাস করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আশা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আশা আলী নুরের পাশে ডাকসু নেতা

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App