×

খেলা

আর্জেন্টিনা হারলে ব্রাজিলকে সমর্থন স্ক্যালোনির!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২, ০৩:৪০ পিএম

আর্জেন্টিনা হারলে ব্রাজিলকে সমর্থন স্ক্যালোনির!

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি

কাতারে আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে না পারলে সোজাসুজি ব্রাজিলকে সমর্থন করবেন কোচ লিওনেল স্কালোনি। বিষয়টি নিয়ে এরই মধ্যে ইঙ্গিত করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, ব্রাজিল (শেষ ষোলোয়) ওঠায় খুশি হয়েছি। আমি লাতিন আমেরিকান ফুটবলের বড় ভক্ত। আমার প্রচুর ব্রাজিলীয় বন্ধু আছে। আর্জেন্টিনা যদি না পারে তাহলে আমি চাইব লাতিন আমেরিকারই কোনো দল জিতুক (বিশ্বকাপ)। কেউ অন্যভাবে ভাবলে ভুল করবে। তারা (ব্রাজিল) ভালো খেলে দুটি ম্যাচ জিতেছে, তাদের অভিনন্দন জানাই। খবর ডেইলি মেইল, রোমা প্রেসের।

প্রসঙ্গত, দোহায় স্টেডিয়াম ৯৭৪-এ আজ বাংলাদেশ সময় রাত একটায় পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। পোল্যান্ডকে হারাতে পারলেই শেষ ষোলোয় উঠবে আর্জেন্টিনা। গ্রুপের অন্য ম্যাচে সৌদি আরব-মেক্সিকো ড্র করলে পোলিশদের সঙ্গে ড্র করেও দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে আর্জেন্টিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছয় দাবিতে লংমার্চ করবে ১১ দল, যানজটের জন্য আগাম দুঃখ প্রকাশ

ছয় দাবিতে লংমার্চ করবে ১১ দল, যানজটের জন্য আগাম দুঃখ প্রকাশ

কনসার্ট বন্ধের বিষয়ে যা বললেন তথ্যমন্ত্রী

কনসার্ট বন্ধের বিষয়ে যা বললেন তথ্যমন্ত্রী

৫ ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর

৫ ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর

জামিন পেলেন সালমান এফ রহমান

জামিন পেলেন সালমান এফ রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App