×

খেলা

জয়টি পেলেকে উৎসর্গ নেইমারদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২, ১০:১০ এএম

জয়টি পেলেকে উৎসর্গ নেইমারদের

ছবি: এএফপি

দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর জয়টিকে তাদের জাতীয় বীর, কিংবদন্তি ফুটবলার পেলেকে উৎসর্গ করেছেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। মাঠে ব্যানার প্রদর্শনের মাধ্যমে তারা এই কিংবদন্তি ফুটবলারকে জয়টি উৎসর্গ করার বার্তা দেন।

খেলা শেষে আনন্দে উল্লাসে মেতে না ওঠে দেখা গেলো নেইমার এবং ব্রাজিলের আরেক ফুটবলার মিলে একটি ব্যানার নিয়ে আসছেন মাঠের মধ্যখানে। খবর- স্কাই স্পোর্টসের

এরপর ক্যামেরার দিকে মুখ করে সেই ব্যানার মেলে ধরলেন নেইমাররা। ব্যানারটির একপ্রান্তে ১৯৭০ এর বিশ্বকাপে গোল করার পর পেলের সেই বিখ্যাত উদযাপনের ছবি। অন্যপ্রান্তে বড় করে লেখা পেলে।

এরপর ব্যানারের পেছনে একে একে ব্রাজিলের সব ফুটবলাররা এসে দাঁড়ালেন। ব্যানার প্রদর্শণ করে নেইমাররা বুঝিয়ে দিতে চাইলেন, কাতার বিশ্বকাপ খেলতে এসে হাজার হাজার মাইল দুরে থেকেও তারা তাদের জাতীয় বীর, কিংবদন্তি ফুটবলার পেলেকে ভুলে যাননি। বরং, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পাওয়া জয়টিকে তারা উৎসর্গ করেছেন পেলের উদ্দেশ্যে।

ক্যান্সারে আক্রান্ত পেলে এখন ব্রাজিলের সাও পালোস্থ আলবার্ট আইনস্টাইন হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। দুইদিন আগে তো হঠাৎ চিকিৎসায় সাড়া দিচ্ছেন না দেখে দ্রুত তাকে প্যালিয়াটিভ কেয়ারে নিতে হয়েছে। যেখান থেকে খুব কম সংখ্যক রোগিই ফিরে আসেন।

৮২ বছর বয়সী সাবেক এই কিংবদন্তি ফুটবলার কোলন ক্যান্সারে আক্রান্ত। এক বছর আগেই অস্ত্রোপচার করা হয়। কিন্তু এরপরও নিয়মিত কেমোথেরাপি দিতে হয় তাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রদূত আনসারী

বাঁধনের ওপর হামলা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রদূত আনসারী

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App