×

খেলা

বাংলাদেশের বিপক্ষে কিষাণের ডাবল সেঞ্চুুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২, ০৩:৪৭ পিএম

বাংলাদেশের বিপক্ষে কিষাণের ডাবল সেঞ্চুুরি

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ইতিহাসের নবম ডাবল সেঞ্চুরি এসেছে ইশান কিষানের ব্যাটে। ক্রিস গেইলের জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ বলের ডাবল সেঞ্চুরি ছাপিয়ে এখন ১২৬ বলে সবচেয়ে দ্রুততম দুইশর মালিক তিনি।

শনিবার (১০ ডিসেম্বর) ১২৬ বলে ২৩ চার, ৯ ছক্কায় নিজের ডাবল সেঞ্চুরি করেছেন ঈষাণ। এরপর অবশ্য তাকে ফিরিয়েছে বাংলাদেশের বোলাররা। তাসকিন আহমেদের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। ১৩১ বলে ২১০ রানে এসে থেমেছে অবিশ্বাস্য ইনিংসটি।

এই ডাবল সেঞ্চুরি করার পথে ভিরাট কোহলির সঙ্গে বাংলাদেশের বিপক্ষে ভারতের রেকর্ড জুটি গড়েছেন কিষাণ। অজিঙ্কা রাহানেকে নিয়ে ২০১৪ সালে তৃতীয় উইকেটে ফতুল্লায় ২১৩ রানের জুটি গড়েছিলেন কোহলি। সেটিই ছিল এতদিন সর্বোচ্চ।

ওয়ানডেতে ৯ ডাবল সেঞ্চুরির ছয়টিই করলেন ভারতীয় ব্যাটাররা। এরমধ্যে একাই তিন ডাবল সেঞ্চুরি রোহিত শর্মার। এর আগের ৮ সেঞ্চুরির একটিও হয়নি বাংলাদেশের মাঠে, এবার তা করে দেখালেন কিষাণ। ৯ ডাবল সেঞ্চুরির তিনটি ছিল উপমহাদেশের বাইরে। এর পাঁচটিই হয়েছে ভারতের মাঠে।

ডাবল সেঞ্চুরির আগে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দ্রুততম ১৫০ করেন ঈষাণ। চট্টগ্রামে ১০৩ বলে ১৫০ স্পর্শ করেন এই ব্যাটারের। ভেঙেছেন ২০১১ সালে করা বীরেন্দর শেওয়াগের ১১২ বলে করা ১৫০ রান।

১৯৯৯ সালে শ্রীলঙ্কার সাথে সৌরভ গাঙ্গুলি করেছিলেন ১৮৩ রান। ১৮৪ করে ইশান কিষাণ গড়েন ভারতীয় ব্যাটার হিসেবে দেশের বাইরে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। ১৮৬ রানে ইশান কিষান ভাঙেন বাংলাদেশের মাঠে আগের সর্বোচ্চ ১৮৫ করে অপরাজিত থাকা ওয়াটসনের রেকর্ডও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App