×

খেলা

পর্তুগাল কোচকে কটাক্ষ রোনালদোর প্রেমিকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ০২:০২ পিএম

পর্তুগাল কোচকে কটাক্ষ রোনালদোর প্রেমিকার
পর্তুগাল কোচকে কটাক্ষ রোনালদোর প্রেমিকার

শেষ আটের লড়াইয়ে মরক্কোর বিপক্ষে শুরুর একাদশে রোনালদোর জায়গা না হওয়ায় সমালোচনার ঝড় উঠেছে চারপাশে। অনেকেই পর্তুগীজ কোচকে ধুয়ে দিচ্ছেন। ম্যাচ হেরে অশ্রুভেজা চোখে মাঠ ছেড়েছেন পর্তুগীজ তারকা রোনালদো। প্রেমিকের চোখের জল মেনে নিতে পারেননি প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ। জর্জিনা মনে করছেন, কোচের ইগোর জন্যই বাইরে বসতে হয়েছে রোনালদোকে আর ম্যাচ হেরেছে পর্তুগাল।

ইনস্টাগ্রাম স্টোরিতে রোনালদোর হাসিমুখের ছবির সঙ্গে জর্জিনা লিখেছেন, আজ তোমার কোচ যাকে বন্ধু ভাবো সে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। সেই বন্ধু, সবসময় যার প্রশংসা শুনি তোমার মুখে, যাকে এত সম্মান করো তুমি।

জর্জিনা আরও লিখেছেন, তুমি শেষ পর্যন্ত মাঠে নামার পর দলের খেলায় কতটা পরিবর্তন হয়েছে, তা সারা বিশ্ব দেখল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তোমার মতো একজনকে এভাবে উপেক্ষা করা যায় নাকি! বিশ্বের সেরা ফুটবলার, নিজের সেরা অস্ত্রকেই ব্যবহার করল না! জীবন আমাদের আমাদের প্রতিদিন শেখায়। আজও আমরা হারিনি, অনেক কিছু শিখলাম।

যদিও রোনালদোকে শুরুর একাদশে না রেখে ম্যাচ হারায় কোনো অনুশোচনা নেই পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোসের। ম্যাচশেষে তিনি বলেন, আমার এ নিয়ে কোনও অনুশোচনা নেই। এটা কোনো কিছুই পরিবর্তন করতো না। সুইসদের বিরদ্ধে দুর্দান্ত খেলা দলে পরিবর্তন আনার কোনও কারণই দেখি না আমি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অভিযানের আগেই পালালেন অভিযুক্ত, ৬৬ কেজি গাঁজা উদ্ধার

অভিযানের আগেই পালালেন অভিযুক্ত, ৬৬ কেজি গাঁজা উদ্ধার

প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করল বেরোবি কর্মকর্তারা

প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করল বেরোবি কর্মকর্তারা

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ব্রাজিল

নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ব্রাজিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App