×

খেলা

রোনালদোর আবেগঘন পোস্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ১২:২০ পিএম

রোনালদোর আবেগঘন পোস্ট

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। অশ্রুসজল চোখে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার চোখের জল আবেগাপ্লুত করেছে সবাইকে। সেই পরাজয়ের ২৪ ঘণ্টা পর রবিবার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দিলেন তিনি।

তিনি লিখেছেন, পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং সবচেয়ে উচ্চাভিলাষী স্বপ্ন। সৌভাগ্যবশত আমি পর্তুগালের হয়ে আন্তর্জাতিক পর্যায়ের শিরোপা জিতেছি, কিন্তু আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল, দেশের নাম বিশ্বের সর্বোচ্চ জায়গায় লেখানো। আমি এর জন্য লড়াই করেছি। এই স্বপ্নের জন্য আমি কঠোর সংগ্রাম করেছি।

১৬ বছরের বেশি সময়ে আমি পাঁচটি বিশ্বকাপে খেলেছি। সব সময় বিখ্যাত খেলোয়াড়দের পাশে থেকে এবং লক্ষ লক্ষ পর্তুগিজের সমর্থনে আমি আমার সবটুকু দিয়েছি। আমি কখনোই লড়াইয়ের দিক থেকে মুখ ফেরাইনি এবং আমি কখনোই স্বপ্ন দেখা থামাইনি। দুঃখজনকভাবে গতকাল সেই স্বপ্নের ইতি ঘটেছে।

এটা প্রতিক্রিয়া নয়, আমি শুধু আপনাদের সকলকে জানাতে চাই যে অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু লেখা হয়েছে, অনেক অনুমান করা হয়েছে, কিন্তু পর্তুগালের প্রতি আমার আত্মনিবেদন একমুহূর্তের জন্যও থেমে যায়নি। আমি একই উদ্দেশ্যের জন্য সব সময় লড়াই করে গেছি এবং কখনোই আমার সতীর্থদের থেকে, দেশের থেকে মুখ ফিরিয়ে নেব না।

আপাতত বেশি কিছু বলার নেই। ধন্যবাদ পর্তুগাল। ধন্যবাদ কাতার। স্বপ্নটি ভালো ছিল, যতক্ষণ এটি টিকে ছিল... এখন মনে করছি সময়ই সবচেয়ে ভালো পরামর্শক এবং সবাইকে বলে দেয় কখন ইতি টানতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App